আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুটি বিয়ে বাড়ির বে-আইনি নির্মাণ ভেঙ্গে দিল আগরতলা পুর নিগম।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানীর কের চৌমুহনী এলাকায় দু’দুটি বিয়ে বাড়ির বে-আইনি নির্মাণ ভেঙ্গে দেয় আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। শুভক্ষণ ও সঙ্গম নামে এই দুটি বিয়ে বাড়ি ফুটপাত দখল করে বে-আইনিভাবে ব্যবসা করে চলেছিল দীর্ঘদিন ধরে।শনিবার দুপুরে সে গুলি ভেঙ্গে দিল পুর নিগমের কর্মীরা।এদিন অভিযান কালে সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও নিগমের কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা।এলাকাবাসীর অভিযোগ ছিল দীর্ঘদিনের ফুটপাত পুরোটাই দখল করে নিয়েছে তারা। অবশেষে শনিবার ময়দানে নামে পুর নিগম। দুটো বিয়ে বাড়ির বেআইনি নির্মাণ ভেঙ্গে ফেলার পাশাপাশি কতগুলি ফুলের টব যা ফুটপাতে রাখা ছিল, সেগুলি নিয়ে যায় নিগম।










    akb tv news 

    17.01.2026

    3/related/default