আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়।।মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বেশ কয়েক দিন ধরে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড সহ অন্যান্য সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জারি রয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়।এরই  অঙ্গ হিসেবে শনিবার রামনগর ৩ নং রাস্তায় রেডক্রস সোসাইটির উদ্যোগে এরকম একটি কর্মসূচি পালিত হয়। এদিন আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বড়দোয়ালী মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব ও রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা নিজ হাতে দুঃস্থদের হাতে শীত কম্বল তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। সূর্য কিন্তু বিনা পয়সায় আমাদেরকে রৌদ্র দেয়। প্রকৃতির থেকেই কিন্তু আমরা জল পায়। সূর্য ও জল যদি না থাকত তাহলে আমাদের কি অবস্থা হত। সব কিছুই ভগবানের দেওয়া উপহার বলে তিনি জানান।










    akb tv news 

    17.01.2026


    3/related/default