আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাত পোহালেই সরস্বতী পূজা।। মণ্ডপ মুখী হলেন মা সরস্বতী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শুক্রবার বাগদেবী সরস্বতী মায়ের আরাধনা। প্রতি বছরের মতো এবারও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা গেছে। বিদ্যার দেবীর পূজাকে কেন্দ্র করে স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বই, খাতা, কলম সাজিয়ে আলপনা ও ফুলের সাজে সাজিয়ে তোলা হচ্ছে শ্রেণিকক্ষ ও মণ্ডপগুলো। পাড়ায় পাড়ায় গড়ে উঠেছে রঙিন সরস্বতী পূজার মণ্ডপ। সাদা ও বাসন্তী রঙের সাজসজ্জায় ফুটে উঠছে দেবীর প্রতিমা। নতুন পোশাকে সেজে ছাত্র-ছাত্রীরা পূজার দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে পুলিশি নজরদারি ও যান চলাচল নিয়ন্ত্রণ। সব মিলিয়ে সরস্বতী পূজাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ভক্তি, আনন্দ ও উৎসবের আবহ বিরাজ করছে। সরস্বতী পূজা নিয়ে ছাত্রছাত্রীরা   উচ্ছ্বাসিত । তারা কিভাবে কাটাবে সেই দিনটি , কি থাকবে স্কুলের অনুষ্ঠানে এ নিয়ে  কি বলছে তারা । তাদের অনুভুতিই বা কেমন। চলুন শুনে নেওয়া যাক । 









    akb tv news 

    22.01.2026

    3/related/default