নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার মহাকরণে মন্ত্রী সুশান্ত চৌধুরী
এবং মন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।রাজ্য সরকারের খাদ্য দফতর
এবং কৃষি ও কৃষক দফতর এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী
সুশান্ত চৌধুরী ভোক্তা আদালতের গৌতম সরকার ইস্যুতে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।তিনি
বলেন, এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা বার এসোসিয়েশনের বন্ধুরা এসেছিলেন। তাদের
সঙ্গে আলোচনা হয়েছে, খুব খোলামেলা পরিবেশে আলোচনা হয়েছে। আইনি কিছু জটিলতা ছিল। এটা
বর্তমানেও রয়েছে। সেই প্রোসেজ গুলি ফলো করে আমরা খুব শীঘ্র সিদ্ধান্তে পৌঁছব বলে তিনি
জানান।
akb tv news
22.01.2026

