নিজস্ব প্রতিনিধিঃ
ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে এমজি এনরেগা পুনর্বহালের দাবিতে ত্রিপুরা
রাজ্যে আন্দোলনে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
ইতিমধ্যেই এই ইস্যুতে গণ অবস্থান পালন করেছে দল। সারা দেশের সঙ্গে রাজ্যে কিভাবে এই
আন্দোলন কর্মসূচিকে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে
এক বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকের পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার
সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রাক্তন সভাপতি পীযুষ বিশ্বাস। দীর্ঘদিন
পর আজ এই বৈঠকে কংগ্রেস ভবন মুখী হতে দেখা যায় বিধায়ক বীরজিৎ সিনহাকেও। তবে আজকের
এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। বৈঠক সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে প্রদেশ সভাপতি বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেন।
akb tv news
17.01.2026

