নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ৮ই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্মদিন। এই
উপলক্ষে একমাস ব্যাপী বড়দোয়ালী মন্ডল একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার বড়দোয়ালী
মন্ডল অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মন্ডল সভাপতি শ্যামল
কুমার দেব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক পিনাকী চক্রবর্তী
ও সৌম্য শুভ্র পাল।আগামী ৮ই জানুয়ারি সকালে মেলার মাঠস্থিত কালীবাড়িতে পুজো দিয়ে
মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করবেন বড়দোয়ালী মন্ডল সদস্যরা।সেখানে উপস্থিত থাকবেন
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এদিনই আইজিএম হাসপাতালে আয়োজন করা হবে মেগা রক্তদান শিবিরের।
এলাকার বয়োজ্যেষ্ঠ মায়েদের মহিলা মোর্চার
উদ্যোগে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। সারা মাস ব্যাপী প্রতিটি ওয়ার্ড এই স্বচ্ছ ভারত
অভিযান কর্মসূচি পালন করা হবে। থাকবে বৃক্ষরোপণ কর্মসূচিও। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হবে খেলাধুলার আসর। নাগেরজলা ও মোটর
স্ট্যান্ডেও পালন করা হবে মুখ্যমন্ত্রীর জন্মদিন।
akb tv news
05.01.2026

