আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার মামলায় গ্রেপ্তার কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে মন্তব্য করার মামলায় অবশেষে পশ্চিম আগরতলা থানার পুলিশ তরুণ কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সদর এস ডি পি ও দেবপ্রসাদ রায় জানিয়েছেন  গত ৮/৬/২০২৫ সালে সামাজিক মাধ্যমে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস যুব নেতা শাহজাহান ইসলাম। এমনকি, তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। পাশাপাশি, তিনি পুলিশ প্রশাসনকে নিয়েও সমালোচনামূলক কথা বলেছিলেন। পরবর্তী সময়ে থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রদেশ বিজেপির নেতৃত্বরা। তিনি যে হলপনামা দায়ের করেছেন এতেই তার জাল স্বাক্ষর রয়েছে। স্বভাবতই পুলিশ এ  ক্ষেত্রেও আরেকটি মামলা দায়ের করে।  ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।  অবশেষে জয়নগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। ধৃত যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা সহ একাধিক ধারায় মামলা রয়েছে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।








    akb tv news 

    05.01.2026

    3/related/default