একটি কলমের জীবন শুরু হয় কারখানায়
প্লাস্টিকের তৈরী ও কালির সংমিশ্রনে একটি পূর্ণতা পায় ।
বাজারে তার দাম খুব সামান্য
কিন্তু তার গুন অসামান্য ।
কলম নিজের সবটুকু নিংড়ে তৈরী করে বিদ্বান
একটি কলমে কত শক্তি যে বুঝতে পারে সে বুদ্ধিমান ।
কলম কেবল একটি বস্তু নয় , একটি সভ্যতার প্রতীক
যার সাহায্যে পড়েছে বিভিন্ন গল্প ,
বিচারক করেছে বিচার সঠিক ।
কবি লিখেছেন কবিতা হাতে কলম নিয়ে
কলম জানিয়েছে আমাদের নিজেকে বিলিয়ে দিয়ে ।
নিজেকে শেষ করে কিভাবে জগতের করতে হয় ভালো
তা শুধুমাত্র কলমই পারে , জগতে জ্বালাতে আলো।
-অঙ্কিতা দাস
অষ্টম শ্রেণি
ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির

.jpg)