আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মদ কেলেঙ্কারি থেকে মুক্ত হয়ে কেঁদে ফেললেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মদ কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছিলেন অনেক আগেই। এবার আবগারি দুর্নীতি থেকে পুরোপুরি রেহাই পেয়ে গেলেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শুক্রবার দিল্লির রাউজ এভিনিউ কোর্ট জানিয়ে দিল, দিল্লির তথাকথিত বিতর্কিত আবগারি দুনীতিতে কোনও রকম অপরাধ মূলক  উদ্দেশ্য বা ষড়যন্ত্র ছিল না। তা প্রমাণ করতে পারেনি সিবিআই। ২০২৫ দিল্লি বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু ছিল আবগারি দুর্নীতি। বিজেপির অভিযোগ ছিল, দিল্লিতে আপ যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। কমপক্ষে ২ হাজার ২৬  কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। তাতে মূল অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে। সব মিলিয়ে ৪০ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়। সরাসরি অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে আম আদমি পার্টিকে। যা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। যার জন্য জেলে যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে।জেল থেকে ফিরে মুখ্যমন্ত্রিত্বও ছাড়েন তিনি। মণীশ সিসোদিয়া-সহ দিল্লির একাধিক মন্ত্রীকে জেলে যেতে হয়। কিন্তু পরে দেখা যায়, ওই মামলায় দুর্নীতির কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি ইডি এবং সিবিআই। ফলে একে একে সব অভিযুক্তই ছাড় পেয়ে যান। শুক্রবার দিল্লির রাউজ এভিনিউ কোর্ট সিবিআইয়ের করা মামলা থেকে পুরোপুরি অব্যাহতি দিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে। ফলে দুর্নীতির যে কালো ছিটে তাঁর গায়ে লেগেছিল, সেটা ঝেড়ে ফেললেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন আদালতের রায় ঘোষণার পর কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরিওয়াল। চোখের জল ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, মদ কেলেঙ্কারিতে আমাদেরকে জরানো হয়েছিল। আদালত সব ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে।আদালত জানিয়ে দিল অরবিন্দ কেজরিওয়াল অসৎ নয়, মণীশ সিসোদিয়া অসৎ নয়।”একথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। 








    akb tv news 

    27.02.2026

    3/related/default