আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বাংলাদেশের সেনা বাহিনীকে নতুন করে সাজিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সেনা বাহিনীর রাশ শক্ত হাতে ধরলেন তারেক  রহমান। কার্যত সামরিক বাহিনীর ভীতকেই বদলে দিলেন তিনি। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে পদোন্নতি দিয়ে ঢাকায় ফেরানো হল। মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছে মহম্মদ হাফিজুর রহমান নামে এক আধিকারিককে। তবে এসবের মাঝে শেখ হাসিনা  জমানায় নিযুক্ত এবং হাসিনার আত্মীয় সেনা প্রধান ওয়াকার-উজ-জামানকেই পদে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সেনার নতুন চিফ অফ জেনারেল স্টাফ করেছেন  লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডো  ছিলেন। আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানকে বিদেশ মন্ত্রকে পাঠানো হয়েছে। জানা গেছে, কোনও দেশের রাষ্ট্রদূত করা হতে পারে তাঁকে। বাংলাদেশের সেনার নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে। তিনি পদাতিক বাহিনীর ২৪তম ডিভিশনে ছিলেন। এদিকে, মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পদাতিক বাহিনীর ৫৫তম ডিভিশনে ছিলেন। তাঁকে পাঠানো হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। সেনার এই রদবদলে বাংলাদেশের কৌশলগত কম্যান্ড থেকে গোয়েন্দা সংস্থা-সবেতেই প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।







    akb tv news 

    24.02.2026

     


    3/related/default