নিজস্ব প্রতিনিধিঃ
ফের একবার একসঙ্গে চাকরিতে নিয়োগের দাবিতে মঙ্গলবার শিক্ষা দফতরের সামনে
বিক্ষোভে শামিল হয় ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকাররা। এরপর দপ্তরের মন্ত্রীর কাছে যাওয়ার
পথে তাদেরকে অফিস লেনে আটক করে পুলিশ। পরবর্তী সময়ে তাদেরকে এরেস্ট করে নিয়ে যায়
এডি নগর পুলিশ মাঠে।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বেকার যুবক জানায়, আমরা এসেছিলাম
প্রথমে দফতরের অধিকর্তার সঙ্গে দেখা করার জন্য। তাই প্রথমে আমরা শিক্ষা দফতরেই গিয়েছিলাম।
কিন্তু মাঝ রাস্তায় আমাদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে অধিকর্তা নেই বলে। কোন সদুত্তর না
পাওয়ায় আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল অর্থ দফতরের কাছে। কিন্তু সেখানেও আমাদের আই জি
এম চৌমুহনীতে আটকিয়ে দেওয়া হয়েছে বলে সে জানায়।
akb tv news
24.02.2026

