মৈত্রী সংসদ,আজকের ভাষা এবং প্রকাশনা মঞ্চের আয়োজনে সাড়া জাগানো মাতৃভাষা উৎসব অনুষ্ঠিত হলো গত ২২ শে ফেব্রুয়ারি খোয়াই শহরের সুভাষ পার্কের স্বপনপুরী মিলনায়তনে। সাড়া জাগানো এই মাতৃভাষা উৎসবে আগরতলা থেকে মৈত্রী সংসদের ষাট জন লেখক, কবি, শিল্পী, সমাজসেবী অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্ম্মা, সম্মানিত অতিথি বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, অভিজিৎ দত্ত ভৌমিক এবং রবীন্দ্র চন্দ্র দাস। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক শিক্ষাবিদ ড. দেবব্রত দেবরায়। এছাড়াও আলোচনা করেন ড, মুজাহিদ রহমান এবং মন্টু দাস। সভাপতিত্ব করেন নিয়তি রায় বর্মণ, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ এবং বিশ্বজিৎ রায় চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আজকের ভাষার সম্পাদক দীপেন নাথ শর্ম্মা।
শহীদ বেদীতে সমবেতভাবে পুষ্প শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারাদিনব্যাপী মাতৃভাষা উৎসব শুরু হয়। শুরুতে 'আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি' এবং 'বন্দেমাতরম' সঙ্গীত পরিবেশন করেন আজকের ভাষার শিল্পীবৃন্দ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা রাজ্যের একশো জনের বেশি কবি কবিতা পাঠ করেন ভাষা আন্দোলন এবং মাতৃভাষাকে স্মরণ করে। অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সীমা পুরকায়স্থ এবং শিখা ধর সঙ্গীত পরিবেশন করেন। শ্রুতি নাটক পরিবেশন করেন শ্যামল কান্তি দে এবং শুক্লা চৌধুরী।উৎসবে মৈত্রী সংসদের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশিত হয়। স্মরনিকার সম্পাদক শ্রীমতী মধুমিতা দত্ত উপস্থিত সকলের হাতে স্মরণিকটি তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তমা রায় এবং ড, নির্মল দেবনাথ।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৫শে ফেব্রুয়ারি ২০২৬





.jpeg)


.jpeg)