আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছোট্ট নদী ।। কবিতা ।। ডাঃ বনশ্রী রায় চৌধুরী ।। আগরতলা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    ছোট্ট নদী



    ছোট্ট একটি নদী, 

    তার জামা ছিল ঝলমল, 

    বইছিল সে  ধীরে, 

    পাথর মাটি ঘিরে।  


    ছোট্ট একটি নদী,

    করছিল সে খেলা,

    হাসছিল খিল খিল,

    আর আনন্দ অনাবিল।


    ছোট্ট একটি নদী, 

    সে বলছিল ফিস ফিস,

    মায়ের নামটি ঝর্ণা,

    বাবা? পাহাড় সবুজ বর্ণা।


    ছোট্ট একটি নদী,

    যদি প্রশ্ন করো তারে,

    তুমি কোথায় যাচ্ছ ভেসে?

    বলে দেখে যাও সাথে এসে।


    ছোট্ট একটি নদী,

    যেন চঞ্চলা বালিকা,

    মেঘ নাকি তার মামা,

    আর সূর্য্য দিয়েছে জামা।


    ছোট্ট একটি নদী,

    ছাড়েনি মায়ের হাত,

    যত দূরেই সে যাবে, 

     মায়ের পরশ পাবে।


    ছোট্ট একটি নদী ,

     নূপুর বেঁধেছে পায়ে,

    নেচে চলে রিনি রিনি,

    কান পেতে শুধু শুনি।


    ছোট্ট একটি নদী,

    কথা বলে কলকল,

    কারো সাথে নেই বৈরী,

    তাঁর উত্তর সব তৈরি।


    ছোট্ট একটি নদী,

    ছুটে গিয়ে মাঝে মাঝে,

    হোঁচট খেয়ে সে পড়ে,

    তবু লক্ষ্য থেকে না সরে।


    ছোট্ট একটি নদী,

    টলটলে তার জল,

    পাতারা ভাসায় ভেলা,

    তাদের সাথেও  খেলা।


    ছোট্ট একটি নদী,

    অনেকটা দূর চলে,

    রাস্তা সোজা বেকা,

    তার দাদার সাথে যে দেখা।


    ছোট্ট একটি নদী,

    তার দাদা নেয় কোলে তুলে,

    আনন্দ তার ভারি, 

    দেয় সে সাগর পারি।।


    -ডাঃ বনশ্রী রায় চৌধুরী

    আগরতলা, ত্রিপুরা


    আরশিকথা সাহিত্য বিভাগ

    ১ ফেব্রুয়ারি ২০২৬

     

    3/related/default