আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বর্ষা ।। কবিতা ।। রাজদীপ ঘোষ ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    বর্ষা
     


    ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে,

    ছাতা মাথায় দিয়ে যাইরে ঘরে।

    গাছে গাছে নতুন পাতা গজায়,

    চারিপাশে সবুজের মেলা সাজায়।

    মেঘের জটায় আকাশ কালো,

    হারিয়ে গেছে রোদের আলো।

    কদম ফুলের মিষ্টি ঘ্রান,

    জুরিয়ে দেয় ক্লান্ত প্রান।

    বর্ষায় খেলতে ভালো লুডু ও কেরাম,

    খিচুরি আর পাপড় ভাজা খেতে বেশ আরাম।

    ঘরে ফেরার তাড়া নেই আর, নেইযে কোনো কাজ,

    বৃষ্টির সুরে সেজেছে বর্ষা-রানীর সাজ।


    -রাজদীপ ঘোষ

    ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির

    3/related/default