আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদ্যালয় ।। কবিতা ।। নির্জলা দেবনাথ ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    ।। বিদ্যালয় ।।


    আমার বিদ্যালয় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির।

    স্বপ্ন গড়ার আঙিনা, জ্ঞানের এক মধুর নীড়।

    শিশুর কোলেতে স্বপ্নের আলো জ্বলে।

    বিদ্যালয় মাঝে বাজে জ্ঞানের ঘন্টা।


    সকালের প্রার্থনায় জাগে নতুন আশা।

    শিক্ষকের কথায় মেলে জীবনের ভাষা।

    বইয়ের পাতায় লুকিয়ে ভবিষ্যতের আলো।

    পরিশ্রম আর সাধনায় জীবন হয় ভালো।


    বন্ধুদের হাসি, স্মৃতির রঙিন দিন।

    বইয়ের পাতায় লেখা হয় নতুন গল্প।

    প্রতিদিন শেখা হয় বড় হওয়ার পাঠ।

    এই বিদ্যালয়‌ যেন আমার সুখের ঋণ।


    -নির্জলা দেবনাথ

     ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির 

     

    3/related/default