নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার বিলোনীয়া সার্কিট হাউসে রাজ্যের মৎস্য, প্রানী সম্পদ বিকাশ দপ্তর
ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে ২০২৫-২৬ অর্থ বছরের
দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি, সহকারী
সভাধিপতি, বিধায়ক, পুর পরিষদের চেয়ারম্যান, জেলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও
জেলা প্রশাসনের আধিকারিকরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী সুধাংশু
দাস সাংবাদিকদের জানান, ২০২৫-২৬ অর্থ বছরে তিনটি দপ্তরের জন্য যে অর্থ বাজেট করা হয়েছে
তার কতটুকু বাস্তবায়িত হয়েছে। কি কি কাজ হয়েছে। এখনো কি কাজ বাকি রয়েছে বা কেন
হয়নি সে বিষয়ে পর্যালোচনা করা হয়। উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কোথায় ঘাটতি রয়েছে
সে বিষয়ে জানতে চান তিনি। পর্যালোচনা বৈঠকে রাজ্যে মাছ, মাংস, ডিম, দুগ্ধ উৎপাদনে
বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
akb tv news
13.02.2026

