নিজস্ব প্রতিনিধিঃ
মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেন তিনি। সামাজিক মাধ্যমে
বাংলা ও ইংরেজিতে দুটি পোস্ট করে তিনি লেখেন, মুকুল রায়ের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন
করেছেন।প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় জি’র প্রয়াণে আমি শোকাহত। তাঁর রাজনৈতিক
অভিজ্ঞতা ও সমাজ সেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি
সমবেদনা জানাই। ওঁ শান্তি। পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা
খারাপ ছিল। মাঝে মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল প্রবীণ এই রাজনীতিককে। শেষবার
নিউ টাউনের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু সোমবার সেখানেই শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন তিনি।
akb tv news
23.02.2026

