নিজস্ব প্রতিনিধিঃ
এক সময় দু’দেশের মধ্যে যে দূরত্ব ছিল, তা এখন ধীরে ধীরে মিটছে।তাই
আবার স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশের সম্পর্ক।
বলা যায় প্রায় দুই মাস পর স্বাভাবিক হচ্ছে ভিসা পরিষেবা। গত বছরের ডিসেম্বর মাস থেকে দুই দেশের মধ্যে ভিসা
স্থগিত করে দেওয়া হয়েছিল। অতি সম্প্রতি বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার
ক্ষমতায় আসতেই আবার দুই দেশের মধ্যে বরফ গলে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে।জানা গিয়েছে, সোমবার থেকেই
ফের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে দিল্লিস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে
পরিষেবা স্বাভাবিক হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি ও মুম্বইয়ের মিশনগুলিতে। এরফলে ভারতীয়দের বাংলাদেশে যেতে কোনও বাধা বা সমস্যা থাকবে না। এদিকে, বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতও। তারাও বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা চালু করছে। মেডিক্যাল,
স্টুডেন্ট ভিসা ছাড়া এবার পর্যটক ভিসাও পাওয়া যাবে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে
বাংলাদেশিদের মেডিক্যাল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হয়।
akb tv news
23.02.2026

.jpg)