নিজস্ব প্রতিনিধিঃ
দেশের রাষ্ট্রপতি হিসাবে নয়া ইতিহাস গড়লেন
দ্রৌপদী মুর্মু। বায়ুসেনার রাফালে যুদ্ধবিমানের পর লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’-তে
সওয়ার হলেন তিনি। শুক্রবার রাজস্থানের জয়সলমেরে ভারত-পাক সীমান্তের কাছে বায়ুসেনা ঘাঁটি
থেকে হেলিকপ্টারটি ওড়ে।বৃহস্পতিবার দু’দিনের সফরে রাজস্থানে যান রাষ্ট্রপতি।
শুক্রবার বাযুসেনার ‘বায়ু শক্তি’
নামে একটি প্রদর্শনীতে যোগ দেওয়ার
কথা তাঁর। প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত তিনি। তার আগেই এদিন সকালে তিনি ‘প্রচণ্ড’তে সওয়ার হলেন। দ্রৌপদী মুর্মুর পরনে ছিল বায়ুসেনার পোশাক। বায়ুসেনা ঘাঁটিতে তাকে স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। হেলিকপ্টারে উঠেই সহকারী পাইলটের আসনে গিয়ে বসেন রাষ্ট্রপতি। শুধু তাই নয়, উড়ানের আগে হাতও নাড়েন রাষ্ট্রপতি।ককপিটে
বসে রাষ্ট্রপতি আত্মনির্ভরতার বার্তা দেন। তিনি বলেন, “প্রচণ্ড হেলিকপ্টার আত্মনির্ভরতার
একটি শক্তিশালী প্রতীক। এই মুহূর্তে আমি জয়সলমেরের উপর দিয়ে উড়ছি। আমাদের সাহসী
জওয়ানদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তাদের কৃতজ্ঞতাও জানাই। জয় হিন্দ, জয়
ভারত।
akb tv news
27.02.2026

