আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।। জনসভায় নবাগতাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সাব্রুম মহকুমার অন্তর্গত ৩৯ মনু বিধানসভার অধীন বনকুল মহামুনি বুদ্ধ মন্দির সংলগ্ন ভিও পয়েন্টে আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে এক জনসভা অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত  জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও  উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক  দত্ত, জনজাতি মোর্চার সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ জেলার  সভাপতি দীপায়ন চৌধুরী, এম ডি সি কংজং মগ, সঞ্জীব রিয়াং এবং মনু মন্ডল সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। জনসভায় সিপিআইএম ও তিপ্রা মথা দলত্যাগ করে ৩৬ পরিবারের মোট ১২১ ভোটার ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উপস্থিত নেতৃবৃন্দরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের জনজাতি ভাই বোনেরা এখন বুঝতে পারছে যে যদি উন্নয়ন দেখতে হয় বা উন্নয়নের আসল রুপ হল বিজেপি নেতৃত্বাধীন সরকারই দিতে পারেন বলে তিনি জানান।







    akb tv news 

    23.02.2026


    3/related/default