আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নেদারল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী রব জেটেনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নেদারল্যান্ডসের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রব জেটেন। ডাচ মুলুকের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী তিনি। একই সঙ্গে তিনি সমকামী বলে নিজের পরিচয় প্রকাশ করেছেন। ৩৮ বছর বয়সি সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগামী দিন রবের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।ডাচ মুলুকে তৈরি হয়েছে ‘সংখ্যালঘু’দের সরকার। নির্বাচনের ফল ঘোষণার পর ১১৭ দিন ধরে দর কষাকষির পর তিনটি দল মিলে সরকার গঠন করেছে। ডাচ সংসদের নিম্নকক্ষে ১৫০টি আসন। তার মধ্যে ৬৬টি আসন রয়েছে রবের দল ডেমোক্র্যাটস ৬৬-এর দখলে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দীর্ঘদিন ধরে ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে রবের দল। দীর্ঘ জটিলতার পর অবশেষে ২৩শে ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রব।









    akb tv news 

    24.02.2026


    3/related/default