আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মিটেছে দুরত্ব।। ফের চালু হল ইন্দো- বাংলা বাস পরিষেবা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগরতলা – কলকাতা ভায়া ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে।  মঙ্গলবার যাত্রীদের স্বাগত জানাতে আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়াও উপস্থিত ছিলেন টিআরটিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায়, এমডি হেমন্ত দেববর্মা সহ অন্যরা। ২০০১ সালে শুরু হয়েছিল আগরতলা-কলকাতা ভায়া ঢাকা মৈত্রী এবং শ্যামলী বাস পরিষেবা। পরবর্তীতে বাংলাদেশে অস্থিরতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল এই পরিষেবা। সম্প্রতি বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠন হওয়ার পর ভারতবর্ষে এবং বাংলাদেশে ভিসা সরলীকরণ করা হয়েছে। ফলে মঙ্গলবার থেকে পুনরায় এই পরিষেবা চালু হওয়ায় বাংলাদেশ এবং রাজ্যের যাত্রী সাধারণ যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হয় এবং উন্নয়নের পথ প্রশস্ত হয়। এই বাস পরিষেবা শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয় বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। যা শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য। তিনি আরও জানান, এই পরিষেবা পুনরায় চালু হওয়ার ফলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ সুগম হবে বলেও আশাবাদী তিনি।










    akb tv news 

    24.02.2026

    3/related/default