নিজস্ব প্রতিনিধিঃ
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে বৃহস্পতিবার কেবিনেটে
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয় সহ নানা বিষয় নিয়ে শুক্রবার মহাকরণে
সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সাংবাদিক সম্মেলনে
তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে কেবিনেটে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যে
সিদ্ধান্ত গুলি নেওয়া হয়েছে সেগুলো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে
চাইছি।রাজ্যের এ আর ডি ডি দফতরের অধীন ১১০
জন ভেটেনারি অফিসার নিয়োগ করা হবে। টি পি এস সি’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন
করা হবে। আমাদের স্বাস্থ্য দফতরের অধীন ১০০ জন মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হবে।
এরমধ্যে ৫০ জন মহিলা ও ৫০ জন পুরুষ। কেবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া
হবে মেরিট বেসিস বলে তিনি জানান।
akb tv news
13.02.2026

