আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেবল কঠোর আইন দিয়ে সমাজ থেকে যৌতুক প্রথা দূর করা সম্ভব নয়।।মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজ্য থেকে যৌতুক প্রথা নির্মূল করা ও গার্হস্থ্য হিংসা রোধে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার একটি বেসরকারি হোটেলে যৌতুক ও গার্হস্থ্য হিংসা প্রতিরোধে আইনি ও সামাজিক ব্যবস্থা’ শীর্ষক একটি রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কেবল কঠোর আইন দিয়ে সমাজ থেকে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। তিনি নারী সুরক্ষা নিশ্চিত করতে এবং পারিবারিক বিবাদ নিরসনে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ জোর দেন। এদিন কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন আইনি বিশেষজ্ঞ ও সমাজ কর্মীরা উপস্থিত থেকে এই সংক্রান্ত আইনি প্রতিকার ও প্রতিকূলতা নিয়ে আলোচনা করেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা এই সচেতনতা মূলক কর্মসূচিতে অংশ নেন।








    akb tv news 

    13.02.2026

    3/related/default