নিজস্ব প্রতিনিধিঃ
মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে মঙ্গলবার সোনার তরী অতিথিশালায় জেলা পর্যায়ের দ্বিতীয় রাউন্ডের কৃষি উন্নয়ন, মৎস্য ও এসসি কল্যাণ দফতরের বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনা সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, বিধায়িকা অন্তরা দেব সরকার পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাসভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার, সহ অন্যান্যরা। বৈঠক প্রসঙ্গে মন্ত্রী এদিন জানান যে এই পর্যালোচনা বৈঠকের মুল উদ্দেশ্য হল ২০২৫- ২৬ অর্থ বছরের যে অর্থ বরাদ্ধ হয়েছিল এর কতটা বাস্তবায়িত হয়েছে, ইমপ্লিমেন্টেশান কতটা হয়েছে , এই তিন দফতরের সফলতা ও ব্যার্থতা কি আছে , এই সমস্ত বিষয়ের উপর দিনভর আলোচনা। এই তিন দফতরের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য প্রকল্পে বরাদ্ধকৃত অর্থ যাতে জনকল্যাণে সময়মত দ্রুত বাস্তবায়িত হতে পারে এবং জনগণ যাতে এর সুফল পায় এই লক্ষেই এদিন এই বৈঠক ।
akb tv news
24.02.2026

