আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৫৬ পরিবারের মোট ১৫৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশই তীব্র হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকা গুলিতে। রবিবার তেলিয়ামুড়া মহকুমার হজরা বাড়ি বাজার শেডে বিজেপির কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় তিপ্রা মথা দল ছেড়ে ৫৬টি পরিবারের মোট ১৫৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মণ্ডলের সহ-সভাপতি গোপাল দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গত পাঁচ বছরে এডিসি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিপ্রা মথা প্রশাসন কার্যত ব্যর্থ হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যায়নি বলেই দাবি করেন তিনি। মন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা সহ নিত্যপ্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। জনজাতি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। 












    akb tv news 

    15.03.2026

    • নবীনতর

      ৫৬ পরিবারের মোট ১৫৫ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে ll AKB TV News

    3/related/default