নিজস্ব প্রতিনিধিঃ
আচমকা মাঝ রাস্তায় উল্টে গেল একটি বিলাশ বহুল গাড়ি। ঘটনার সময় চালক তথা মালিক
নেশাগ্রস্ত ছিল বলে এমনটাই পুলিশের দাবি।এদিন
৭৯ টিলার অনিকেত সাহার গাড়ি উল্টে যায় পদ্মনগর তক্সাপাড়া রোডে।ঘটনা রবিবার সকালে
বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্ম নগর তকসা পাড়া রোডে। বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়
এলাকার মানুষের। তড়িঘড়ি এলাকাবাসী ছুটে যায় পদ্ম নগর রাবার বাগান সংলগ্ন তকসা পাড়া
রোডে। তারা এসে দেখতে পায় একটি বিলাসবহুল গাড়ি রাস্তায় উল্টে রয়েছে। গাড়িতে চালক
চিৎকার করছে। এলাকাবাসী গাড়ির মালিক তথা চালক অনিকেত সাহাকে গাড়ি থেকে উদ্ধার করে। খবর দেওয়া
হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।তবে
গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও গাড়ির চালকের কিছু হয়নি।
akb tv news
01.03.2026

