আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি।। AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ

    আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে নিহত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনে। এই পরিস্থিতিতে গোটা বিশ্বেই এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে বসবাসকারী সকল  বিদেশি নাগরিকদের জানানো হচ্ছে, ‘যারা পশ্চিম এশিয়ায় সংঘর্ষের কারণে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, বা তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি বা তাদের সময়সীমা নির্ধারণের জন্য সহায়তার প্রয়োজন। তারা তাদের নিকটতম ফরেইনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট FRRO প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করবে। যোগাযোগের বিশদ বিবরণের জন্য, আপনি FRRO পরিদর্শন করতে পারেন।’ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কালো মেঘ। ইরান ও ইজরায়েলের দফায় দফায় সংঘাত। বাড়ছে যুদ্ধের আঁচ। শনিবার ভারতের মন্ত্রকের তরফে এবার ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার আবহে উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি।

     







    akb tv news 

    01.03.2026


    3/related/default