নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভার দায়িত্বপ্রাপ্ত
স্পিকারের রুমে। এই বৈঠকে আরো নতুন করে কয়েকটি বিল এসেছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি
হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী রতন লাল নাথ।প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুক্রবার
থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাজ্যপাল তাঁর ভাষণের মাধ্যমে অধিবেশনের
সূচনা করেন। পরবর্তী সময় তিনি নিজ কক্ষে বি এ সি’র একটি বৈঠক ডেকেছেন। বিজনেস এডভাইজারি
কমিটির বৈঠকে কিছু নতুন প্রস্তাব এসেছে। যেমন অধ্যক্ষের নির্বাচন। এখন প্রস্তাব এসেছে
যে অধ্যক্ষের নির্বাচন হবে। আগামী ১৬ই মার্চ নির্বাচনের জন্য দিনক্ষন ঘোষণা করা হবে
বলে তিনি জানান।
akb tv news
13.03.2026

