রসগোল্লা দেখতে সাদা।
খেতে ভারি মিষ্টি।।
রাস্তা দিয়ে যখন যাই, তখন তার উপর পড়ে আমার দৃষ্টি।
তাকে ধরতে লাগে তুল-তুলে নরম,
সেটা থাকে যখন গরম।।
পরোটার সঙ্গে রসগোল্লা,
খেতে যে ভারি মজা।
একটা নয়, দুটো নয়,
খেয়ে ফেলি তিন-তিনটে সোজা।।
-সুমিত সাহা
অষ্টম শ্রেণী
ভবন্স ত্রিপুরা বিদ্যা মন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই মার্চ ২০২৬

.jpg)