আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আলোর জানালা ।। অনু গল্প ।। সৃজা সাহা ।। ত্রিপুরা ।। আরশিকথা সাহিত্য

    আরশি কথা

    আলোর জানালা


    গ্রামের এক ছোট বাড়িতে থাকত মেয়ে রিমি। তাদের বাড়িতে বড় কোনো জানালা ছিল না, শুধু একটি ছোট জানালা দিয়ে আলো ঢুকত। রিমির খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে অনেক কিছু শেখার। কিন্তু বাড়ির কাজ আর লোকের কথা শুনে সে প্রায়ই হতাশ হয়ে পড়ত।

    একদিন স্কুলের শিক্ষিকা রিমির বাড়িতে এসে তার মায়ের সঙ্গে কথা বললেন। তিনি বললেন, মেয়ের শিক্ষা মানেই শুধু একটি মানুষের নয়, পুরো পরিবারের আলো। সেই কথায় রিমির মা নতুন করে ভাবতে শুরু করলেন।

    ধীরে ধীরে রিমির জন্য পড়ার সময় বের করা হলো। রিমি মন দিয়ে পড়াশোনা করতে লাগল। কয়েক বছর পর সে নিজেই সেই গ্রামে একজন শিক্ষিকা হলো। আজ সে শুধু নিজের নয়, অনেক মেয়ের জীবনে আলোর জানালা খুলে দিয়েছে।


    -সৃজা সাহা

    শ্রেণি - অ‌ষ্টম 

    ভবনস্ ‌এিপুরা বিদ্যামন্দির


    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৪ই মার্চ ২০২৬



     

    3/related/default