সময়ের কোলে জন্ম তার অচেনা ক্ষণে,
নামহীন অবস্থায় আসে পৃথিবীর মনে।
রোদের আগুনে পাকে তার রঙের ভাষা,
বৃষ্টির ফোঁটায় শিখে নেয় নীরব আশা।
কাঁটার ভিড়েই পথ খোঁজে বিনয়ী পা,
অল্পতেই তৃপ্ত থাকে, চায় না বেশি চাওয়া।
আজ সে হাসে বাতাসে রঙ ছড়িয়ে,
কাল ঝরে যায় নিয়তির ডাকে সাড়া দিয়ে।
তবু তার জীবন ফুরোয় না বৃথা,
মুহূর্তেই রেখে যায় সৌন্দর্যের কথা।
ফুল বলে যায় জীবনের এই মানে
অল্প সময়েও পূর্ণ হওয়াই টিকে থাকার প্রাণে।
-স্বস্তিকা দে
অষ্টম শ্রেণি
ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
১৪ই মার্চ ২০২৬

