নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার থেকে শুরু হল বাসন্তী পূজা। এদিন ছিল মহা সপ্তমী। এই উপলক্ষে বিভিন্ন
মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকেই পূজার্চনা, অঞ্জলি
ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা।মহা সপ্তমীর দিন দেবী
দুর্গার নবপত্রিকা স্নান ও ঘট স্থাপন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রীতিনীতি পালন করা হয়।
পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ চত্বর। ভক্তরা
দেবীর আশীর্বাদ লাভের আশায় সারিবদ্ধভাবে এদিন আগরতলার দুর্গা বাড়িতে অঞ্জলি প্রদান
করেন। প্রতি বছরই দুর্গা বাড়িতে বাসন্তি পুজা অনুষ্ঠিত হয়। শুধু দুর্গা বাড়ি নয় আগরতলা
শহরের বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা।এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
ভিড়ও বাড়তে ত্থাকে ভক্তদের।
akb tv news
25.03.2026

