নিজস্ব প্রতিনিধিঃ
গত দু’দিন ধরে বিহারের মুখ্যমন্ত্রী বদল নিয়ে জল্পনা চলছে।
অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট
করে তিনি জানালেন, নতুন যাত্রা শুরু করতে চলেছেন। তাঁর অনেকদিন ধরেই ইচ্ছা ছিল রাজ্য
আইনসভার দুই কক্ষের পাশাপাশি সংসদেরও দুই কক্ষের সাংসদ হবেন। এরপরই তাঁর রাজ্যসভায়
যাওয়ার বিষয়টি স্পষ্ট করলেন নীতীশ। একইসঙ্গে বিহারের জনসাধারণকে
ধন্যবাদ জানিয়ে বিদায় বার্তা দিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। এক্স হ্যান্ডেলে হিন্দিতে একটি
পোস্ট করেন নীতীশ কুমার। বিহারের জনগণের উদ্দেশে লেখেন,“দুই দশকেরও বেশি সময় ধরে, আপনারা আমার উপর ধারাবাহিকভাবে
আস্থা রেখেছেন। সমর্থন করেছেন। সেই আস্থার জোরেই সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিহার এবং
আপনাদের সকলের সেবা করেছি।” তিনি বিহারবাসীকে আশ্বস্ত করেছেন,তাঁর এই পদক্ষেপ
রাজ্যের প্রতি তাঁর অঙ্গীকার, রাজ্যের প্রতি কর্তব্যকে কখনও দুর্বল করবে না।
রাজ্যসভায় গেলেও বিহারবাসীর সঙ্গে সবসময় তাঁর একটা আত্মিক সম্পর্ক থাকবে।
akb tv news
05.03.2026

