নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে পুড়ছে দেশের শেয়ার বাজার । সোমবার প্রায় আড়াই হাজার পয়েন্ট নিচে নামার পর বুধেও প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স। যার জেরে ৮০ হাজারের নিচে নেমে এসেছে সেনসেক্স। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। ৪০০ পয়েন্টের বেশি পড়েছে নিফটির সূচক। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উদ্বেগ আরও বাড়ছে বিনিয়োগকারীদের। বুধবার সকালে বাজার খোলার পরই ধস নামতে দেখা যায় বাজারে। সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট নিচে নামে। এরপর বেলা যত বাড়তে থাকে লাগাতার নিম্নমুখী হয় বাজার। পাল্লা দিয়ে নেমেছে নিফটিও। রিপোর্ট বলছে, দিন শেষে নিফটি ৪৫৩.৮০ পয়েন্ট অর্থাৎ ১.৮৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৪,৪১১.৯০তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট পতন দেখা গিয়েছে। ১২৪১.৮০ পয়েন্ট অর্থাৎ ২.০৮ শতাংশ নেমে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৫৮,৫৯৭.৮৫-তে।
akb tv news
04.03.2026

