নিজস্ব প্রতিনিধিঃ
গত কয়েক সপ্তাহ ধরে
রেকর্ড উচ্চতায় থাকার পর আচমকা বিরাট পতন সোনার দামে। এর সঙ্গে পাল্লা দিয়ে কমল রুপোর দামও। সোমবার
সপ্তাহের শুরুতেই এই দাম সংশোধন সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে নতুন আশার আলো
জাগিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে যারা সোনায় বিনিয়োগ করেছেন তাঁদের জন্য এই পতন
যথেষ্ট উদ্বেগের। সোমবারের বাজার রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে উদ্বেগের
জেরে এদিন এমসিএক্স-এ রুপার দাম ৬ শতাংশ বা ১৩,৬০৬ টাকা কমে প্রতি কেজি ২,১৩,১৬৬ টাকায় নেমে
এসেছে। অন্যদিকে এমসিএক্স-এ সোনার দাম ৫ শতাংশ বা ৭১১৫ টাকা কমে প্রতি ১০ গ্রাম
১,৩৭,৩৭৭ টাকায় নেমেছে। ভারতের পাশাপাশি সিঙ্গাপুরের
বাজারে সোনার দাম ৩.৩ শতাংশ কমে প্রতি য়াউন্স
৪,৩৪৩ ডলারে নেমেছে। রুপোর দামও ৩.৪ শতাংশ কমে ৬৫.৬১ ডলারে পৌঁছেছে। এরফলে কিছুটা
হলেও দেশের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটেছে।
akb tv news
23.03.2026

