নিজস্ব প্রতিনিধিঃ
নিউ ইয়র্কের বিমান বন্দরে দুর্ঘটনায় দুই পাইলটের
মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হন দুই দমকল কর্মী। প্রাথমিক ভাবে জানা গেছে, লা গুয়ারদিয়া
বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডা এক্সপ্রেসের যাত্রীবাহী বিমানের সঙ্গে ধাক্কা লাগে
দমকলের একটি ট্রাকের। দুর্ঘটনায় বিমানে থাকা ১০০ যাত্রী আহত হন। তবে তাদের আঘাত গুরুতর
নয়। প্রাথমিক চিকিৎসার পড়ে ছেড়ে দেওয়া হয় তাদেরকে। কিছুক্ষন পরই বিমান সংস্থা এয়ার
কানাডা এক্সপ্রেস নিশ্চিত করে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট এবং সহকারী পাইলটের। এদিকে,
গুরুতর আহত দুই দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
akb tv news
23.03.2026

