নিজস্ব প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের আঁচে ভারতের মধ্যবিত্তের
হেঁশেলে টান। বর্তমানে পাওয়াই যাচ্ছে না রান্নার গ্যাস। তার ফলে নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। বাড়ি
থেকে রেস্তরাঁয় রান্নাবান্না প্রায় বন্ধের মুখে। বাধ্য হয়ে ইন্ডাকশন, মাইক্রোওয়েভ ভরসা
আম জনতার। তার ফলে প্রয়োজন বিদ্যুতের। আবার সামনেই আসছে তীব্র গরম। সেই সময় বিদ্যুতের
চাহিদাও বাড়বে। যুদ্ধের ফলে গ্যাসের পর বিদ্যুতেও টান পড়বে? সোমবার সংসদে দাঁড়িয়ে
আতঙ্কিত আমজনতাকে অভয়বাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, “সামনে গ্রীষ্মকাল।
এই সময় দেশে বিদ্যুতের চাহিদা বাড়বে। আমাদের বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত কয়লার মজুত
রয়েছে এবং সমস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এর পাশাপাশি সৌর বিদ্যুৎ
উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। পারমাণবিক শক্তি উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে।” বিকল্প
শক্তি উৎপাদনে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
akb tv news
23.03.2026

