আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২৮টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে অবশেষে ২৮টি আসনের সবকটিতেই প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সভাপতি রাজীব ভট্টাচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা , মন্ত্রী প্রনজিত সিংহ রায় , মন্ত্রী টিংকু রায় , প্রদেশ বিজেপি সম্পাদক বিপিন দেববর্মা প্রমুখ। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, দল সিদ্ধান্ত নিয়েছে ২৮টি আসনের প্রতিটিতেই প্রার্থী   দেওয়া হয়েছে। আগামী দু’দিনের মধ্যেই মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। তিনি আরও  জানান, ২০২১ সালে আমরা ৯টি আসনে জয়ী হয়েছিল। এবার অধিকাংশ আসনে বর্তমান এমডিসিকেই পুনরায় টিকিট দেওয়া হয়েছে, শুধুমাত্র মাছমারা ও মনু-ছৈলেংটা আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এছাড়াও, তিপরা মথা দল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদান করা সদাগর কলই ও অনন্ত দেববর্মাকেও প্রার্থী করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বিজেপির সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং জানান উন্নয়নের দিক নিয়েই তারা জনজাতিদের কাছে যাচ্ছেন। 









    akb tv news 

    24.03.2026

    3/related/default