আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্তানের বয়সের উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না।। সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    নয়া রায় দেশের শীর্ষ আদালতের। সন্তানের বয়সের উপর মাতৃত্বকালীন ছুটি নির্ভর করবে না। এমনটাই রায় দিল আদালত। সামাজিক সুরক্ষা আইন, ২০২০-র ৬০(৪) ধারা অনুযায়ী এতদিন জানা ছিল- আইনগত ভাবে সন্তান দত্তক নেওয়ার সময়ে সেই সন্তানের বয়স যদি তিন মাসের কম হয়, একমাত্র তবেই সেই মহিলা মাতৃত্বকালীন ছুটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এই ধারাটিকেই বুধবার বাতিল করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ।  শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, দত্তক নেওয়া সন্তানের বয়স যাই হোক না কেন তাদের মায়েদেরও ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়া উচিত। বিচারপতিদের বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, আইনের ওই ধারাটি সংবিধানের ১৪ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। প্রসঙ্গত, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের নির্যাস হল, দেশের প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। প্রত্যেকে আইনের আওতায় সমান সুরক্ষা পাবেন।





    akb tv news 

    18.03.2026


    3/related/default