নিজস্ব প্রতিনিধিঃ
সাধারণত দোল পূর্ণিমার ১২ দিন পর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে
বারুনি স্নান হয়ে থাকে। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে এবং শনিবারে
তিথি পড়লে তাকে 'মহা বারুণী' বলা হয়।বারুনী স্নান বা বারুণী উৎসব একটি ঐতিহ্যবাহী
হিন্দু স্নান উৎসব, যা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রযোগে
পালিত হয়। এই পবিত্র স্নানের মাধ্যমে পাপ মুক্তি ও আধ্যাত্মিক শুদ্ধি কামনা করা হয়,
যা গঙ্গাস্নানের সমতুল্য পুণ্যফল প্রদান করে। মঙ্গলবার সেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি।
সেই তিথি অনুযায়ী এদিন বারুনী স্নান।তাই সকাল থেকেই ভক্তরা টাউন প্রতাপগড়ের হাওড়া নদীতে পুণ্য
স্নানে অংশগ্রহণ করেন। পাশাপাশি এদিন অনেককে দেখা যায় তাদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে
পিন্ডদান করতে।
akb tv news
17.03.2026

