আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউটিউবে ছুঁয়ে ফেললেন এক অভাবনীয় মাইল ফলক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ডিজিটাল দুনিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধিপত্য যেন ক্রমশ বেড়েই চলেছে। এবার তিনি ইউটিউবে ছুঁয়ে ফেললেন এক অভাবনীয় মাইল ফলক। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি পার করে গিয়েছে। তাতেই তুমুল উচ্ছ্বসিত পদ্ম ব্রিগেড তথা বিজেপি দল। এই বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার  অর্জনের মাধ্যমে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের পিছনে ফেলে ইউটিউবে একেবারে এক নম্বর স্থানে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে গোটা বিশ্বের মধ্যে নরেন্দ্র মোদীর রয়েছে সবথেকে বেশি ‘ফলোয়ার্স’। তিনি পিছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পকেও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব সাবস্ক্রাইবারের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাবস্ক্রাইবার সংখ্যা ৭ গুণেরও বেশি। ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।সেই তালিকায় তিনি চতুর্থ। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও নরেন্দ্র মোদীর ধারে কাছে আর কেউ নেই। ইউটিউব সাবস্ক্রাইবারের নিরিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনায় প্রায় তিনগুণ এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, আম আদমি পার্টি এবং কংগ্রেসের অফিসিয়াল চ্যানেলের তুলনায় তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা চারগুণেরও বেশি বলে জানা গেছে।








    akb tv news 

    03.03.2026

     


    3/related/default