আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী একমাস ব্যাপী রাজ্যে পেট্রোল-ডিজেল ও এলপিজি’র কোন সঙ্কট হবে না।। মন্ত্রী সুশান্ত চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোন ভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায়, এই বিষয়গুলো সামনে রেখে এবং রাজ্যে পেট্রোল-ডিজেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কালোবাজারীর মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে তার আগাম প্রস্তুতি হিসেবে মঙ্গলবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পৌরহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের আধিকারিকরা।এরপর সাংবাদিক সম্মেলনে মিলিত হন মন্ত্রী। সেখানে মন্ত্রী বলেন, রাজ্যের সকল   অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি যে মধ্যপ্রাচ্যে যে অনাখাঙ্খিত যুদ্ধ চলছে গত দু’দিন ব্যাপী। আমরা দেখতে পারছি তাতে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। হয়তো বা পেট্রোল বা ডিজেলের কারনে একটা সঙ্কট তৈরি হতে পারে। গত দু’দিন ধরে দফতরের তরফে আমরা এই বিষয়টি উপলদ্ধি করতে পারি। রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি’র আপাতত কোন সঙ্কট নেই। আগামী একমাস ব্যাপী রাজ্যে পেট্রোল-ডিজেল, এলপিজি’র কোন সঙ্কট হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

     







    akb tv news 

    03.03.2026


    3/related/default