আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার বুথের ভিতরে ও বাইরে সিসিটিভি বসানোর নির্দেশ ECI-এর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী পশ্চিমবঙ্গ রাজ্যের সকল জেলা শাসক ও কমিশন কর্তাদের বৈঠক করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় বুথের ভিতরে আর বাইরে সিসিটিভি বসানোর।নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, এর  ফলে বুথের ভিতরে ও বাইরে যেখানেই গন্ডগোল হোক না কেন তা ধরা পড়বে ক্যামেরায়। আর সেই নিয়ে ব্যবস্থাও নেবে নির্বাচন কমিশন। এমনকী কেউ যদি জোরপূর্বক বুথে ঢোকার চেষ্টাও করেন তাহলেও ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও বুথের বাইরে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। বিধানসভা নির্বাচনের আগে এই প্রাক প্রস্তুতিতে স্পষ্ট এবার কোমর  বেঁধেই নামতে চলেছে নির্বাচন কমিশন। তাই বাহিনী বৈঠকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে।শুধু বুথে নজরদারি নয়, সোমবারের বৈঠক থেকে কমিশনের স্পষ্ট নির্দেশ কেন্দ্রীয় বাহিনী যেন কারও কোনও আতিথেয়তা গ্রহণ না করে। এছাড়াও বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন,ঝাড়গ্রাম-ওড়িষা থেকে একশো জন করে মোট দু’শো জন জুডিশিয়াল অফিসার আসছেন আগামী ৬ই মার্চ। যে সব জায়গায় বিবেচনাধীন কেস বেশি সেখানে তত বেশি জুডিশিয়াল অফিসার থাকবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, যে যে জায়গায় বুথ তৈরি করা হয়েছে সেখানকার প্রস্তুতি এখনও পর্যন্ত সন্তোষজনক নয়। বুথগুলিতে কোথাও নেই জল তো কোথাও নেই বিদ্যুৎ। ফলে সবটা খতিয়ে দেখতে হবে। সেই অনুসারে তার রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনে।  










    akb tv news 

    03.03.2026

    3/related/default