আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইটের স্তূপ ধসে পড়ে গুরুতর আহত তিন শ্রমিক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ফের মর্মান্তিক ঘটনা ঘটল। আচমকা ইটের স্তূপ ধসে পড়ে গুরুতর আহত হল তিন শ্রমিক! সোমবার আমবাসাস্থিত বেতবাগান এলাকায় আরবিআই ইট ভাট্টায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে কুলাইস্থিত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, এদিন দুপুরে ইট ভাট্টায় কাজ করার সময় আচমকা একটি বড় ইটের স্তূপ ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ধসে পড়া ইটের নিচে চাপা পড়েন তিন শ্রমিক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ। এই ঘটনায় ইট ভাট্টায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে।








    akb tv news 

    02.03.2026

    3/related/default