আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অনির্দিষ্টকালের জন্য খোয়াই কমলপুর রুটে বাস ধর্মঘটের ঘোষণা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলা খোয়াই এবং কমলপুরের বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাধানগর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। প্রসঙ্গক্রমে জানা যায় সোমবার আগরতলা রাধানগর বাস স্ট্যান্ড থেকে খোয়াই ভায়া কমলপুর যাওয়ার পথে TR 06 2154 নম্বরের একটি ট্রাভেলার বাসটিকে মানিক ভান্ডারের কাছাকাছি স্থানে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে আটক করে এবং গাড়ি চালক এবং সহচালককে বেধরক মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে গাড়ির মালিক খবর  পেয়ে  সেই স্থানে গেলে গাড়ির মালিককেও মারধর করে বলে অভিযোগ।  স্বর্ণালংকার শহর টাকা পয়সা লুটপাটেরও অভিযোগ রয়েছে। দুষ্কৃতিকারদের মধ্যে একজনকে রাজু দেব নামে চিহ্নিত করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সহ নিরাপত্তা প্রদানের দাবিতে এই বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানায় বাস ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।









    akb tv news 

    03.03.2026

    3/related/default