আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বঙ্গে ‘পরিবর্তন যাত্রা’-র গ্র্যান্ড ফিনালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।। চলছে প্রস্তুতি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি। রাজ্যজুড়ে দলের মেগা কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’-র গ্র্যান্ড ফিনালে হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ১৪ই মার্চ সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লক্ষ্য একটাই, ব্রিগেডের মঞ্চ থেকে ফের একবার পরিবর্তনের বার্তা দিয়ে ছাব্বিশের নির্বাচনের লড়াইয়ের সুর বেঁধে দেওয়া। এব্যাপারে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হয়েছে। প্রায় ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রাগুলি আগামী ১০ই মার্চের মধ্যে কলকাতায়  এসে পৌঁছবে। এরপর ১৪ মার্চ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে বিশাল সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।










    akb tv news 

    07.03.2026

    3/related/default