আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সফরে এলেন উপ রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    দুই দিনের সফরে শনিবার রাজ্যে এলেন উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ। এদিন তাঁকে মহারাজা বীর  বিক্রম  বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। প্রসঙ্গত রবিবার আগরতলায় অবস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন উপ-রাষ্ট্রপতি। এরপর তিনি মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। জানা গেছে  ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিশ্ববিদ্যালয়ের  ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদান সহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে উপ-রাষ্ট্রপতির । এছাড়াও সফরসূচি অনুযায়ী হাঁপানিয়ায় অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন উপ-রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













    akb tv news 

    07.03.2026

    3/related/default