আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন। এদিন অধিবেশনের সূচনা করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বিধানসভায় তাঁর ভাষণ প্রদান করেন।এদিন সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। বিধানসভার প্রথা অনুযায়ী রাজ্যপাল তাঁর ভাষণে রাজ্য সরকারের নীতি, গত সময়ের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন।বিধানসভার সচিবালয়ের জারি করা সরকারি কার্যসূচি অনুযায়ী, রাজ্যপালের ভাষণের পর তার একটি কপি বিধানসভার টেবিলে উপস্থাপন করেন বিধানসভার সচিব। একই সঙ্গে রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের প্রস্তাব উত্থাপন এবং বিজনেস অ্যাডভাইজরি কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনার বিষয়টিও অধিবেশনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।এদিকে, নতুন অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিবেশনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকপ্রস্তাবও গ্রহণ করা হবে।সরকারি সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনে আগামী কয়েকদিনে রাজ্যের গুরুত্বপূর্ণ আইনগত ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে।













    akb tv news 

    13.03.2026

     

    3/related/default