নিজস্ব প্রতিনিধিঃ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানে পরিস্থিতি
ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। সোমবার এই সংঘাতের তৃতীয় দিন। সরকারি সূত্রের দাবি,
মাত্র তিন দিনেই ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৫। আহত হয়েছে কয়েক হাজার। সময়
যত গড়াচ্ছে, ততই তীব্র হচ্ছে হামলার মাত্রা। ইরানের এক সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে,
দেশজুড়ে কমপক্ষে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সরকারি রিপোর্টে মৃতের সংখ্যা
২০০-র কিছু বেশি বলা হয়েছিল। তবে পরবর্তী হামলায় সেই সংখ্যা দ্রুত বেড়েছে। মৃতদের
মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি বলে দাবি করা হয়েছে।
akb tv news
02.03.2026

